ভারতবর্ষে লোকসভা নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়ে যায় একে অপরকে দোষারোপের পালা। পাশাপাশি রাজনৈতিক মহলে চলে কুকথার ঝড়। কোনো রাজনৈতিক দল কটাক্ষ করতে শুরু করলে নিজের ভারসাম্য বজায় রাখতে পারে না। এবার বর্ষীয়ান নেতা শ্যাম পিত্রোদার কু মন্তব্যে অস্বস্তিতে পরলো কংগ্রেস শিবির। সেই নিয়ে এবার মুখ খুলল রবার্ট বঢরা।
২৪ এর লোকসভা নির্বাচন অন্যান্য নির্বাচনের থেকেও অনেক বেশি তুলকালাম পরে গেছে রাজনৈতিক মহলে। পাশাপাশি এবারের ভোট হতে চলেছে অন্যতম হাই ভোল্টেজ নির্বাচন। যার জন্য রাজনৈতিক দলগুলি একে অপরকে বেলাগাম আক্রমণ করছে। কংগ্রেসের বর্ষীয়ান নেতা শ্যাম পিত্রোদার হলো রাজীব গান্ধীর ঘনিষ্ঠতম নেতা ছিল। তবে তিনি ক্রমাগত গায়ের রং থেকে শুরু করে পূর্ব ভারতের বাসিন্দাদের মুখের সঙ্গে চিন নাগরিকদের মিল পাওয়া নিয়ে সমালোচনা করেন।
এছাড়াও বর্ণবৈষম্য নিয়ে মন্তব্যের সাথে সাথেই রাজনীতিতে পরিবারতন্ত্র ও সম্পত্তির উত্তরাধিকারের আইন নিয়েও বেলাগাম মন্তব্য করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। তারজন্য রাহুল গান্ধী একাধিকবার সাবধান করেছিল। তবে সেই দিকে কর্ণপাত করেননি কংগ্রেস নেতা। এরপর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তার ইস্তফা গ্রহণ করে। সেই নিয়ে এবার রবার্ট বঢরা মন্তব্য করেন। তিনি স্পষ্ট জানান গান্ধী পরিবারের সাথে ঘনিষ্ঠ থাকলে তার কাঁধে দায়িত্ব অনেকটাই বেশি থাকে। তাই ভেবেচিন্তে কথা বলা উচিত। এরকম শিক্ষিত মানুষের এই ধরনের বাজে কথা বলা ঠিক নয়। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ওনাকে অনেক বুঝিয়েছিলেন। তবে কাজ হয়নি।







