Uncategorizedরাজনীতি

কুলুতে প্রচারে অভিনেত্রী কঙ্গনাকে ভালোবাসায় ভরালেন মানুষ

সম্মুখসমরে চব্বিশের লোকসভা নর্বাচন। ইতিমধ্যেই ভোটের ডঙ্কা বেজে গেছে। আর নির্বাচনের প্রার্থীরা তাদের প্রথম দফার ভোট প্রচার শুরু করে দিয়েছেন। বিজেপি প্রার্থী তালিকায় রয়েছে অনেক চমক, তার মধ্যে অন্যতম হলো বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইতিমধ্যেই তিনি তার ভোট প্রচার শুরু করে দিয়েছেন।

এবারের বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রার্থীরা তাদের ভোট প্রচারে ব্যবহার করছে অভিনব কায়েদা। পাশাপশি জনসংযোগের মাধ্যমে নজর কারছেন সকলে। মান্ডি লোকসভা কেন্দ্র থেকে এবার বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়াই করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিজের কেন্দ্রে প্রথম দিনের প্রচার শুরু করলেন অভিনেত্রী।

প্রচার শুরুর প্রথম দিন থেকে নিজের লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় যাচ্ছেন কঙ্গনা।
আপাতত তার ভোট প্রচারের ব্যস্ততা তুঙ্গে। এতে অভিনেত্রী অনেক ভালোবাসা পেয়েছেন সাধারণ মানুষদের কাছ থেকে। এমনকি অভিনেত্রীকে সামনে থেকে পেয়ে মানুষের উচ্ছাস ছিল চোখে পড়ার মতোন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.