হুগলির নবগ্রামে পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডে নির্মাণের কাজ চলাকালীন পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল দু’জনের । আহত হয়েছেন আরও ১ জন । এলাকার বাসিন্দাদের অভিযোগ, বহুতল নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় নি । এখানেও অভিযোগ উঠেছে ছ’ফুটের রাস্তার পাশে বহুতল ওঠার । পাঁচিল ঘাড়ের ওপর পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যামল দাসের । আহত সোনা শীলকে উত্তরপাড়া থেকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয় । কিন্তু পথেই তাঁর মৃত্যু হয় । মৃত শ্যামল দাস প্রমোটার গনেশ দাসের দাদা বলে জানা গিয়েছে । পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডেই নির্মিয়মাণ বাড়ির পাঁচিল ভেঙে মৃত্যুর ঘটনায় ভোটের মুখে তৈরি হয়েছে বিতর্ক । বিজেপি এবং সিপিএম এই নিয়ে সরব হয়েছে ।
স্থানীয়দের মধ্যে এনিয়ে প্রবল ক্ষোভ দেখা দেয় ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় কানাইপুর ফাঁড়ির পুলিশ । স্থানীয় তৃণমূল সভাপতি অবশ্য বলেছেন, অনুমতি নিয়েই নির্মাণের কাজ চলছিল ।







