জন্মান্ধ হয়েও মেলেনি প্রতিবন্ধকতার কোনও সরকারি শংসাপত্র,নেই আঁধার কার্ড,মেলেনি রেশন থেকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত বছরের পর বছর।দূর্দশার মধ্যে দিন কাটছে শবর মহিলার।
দৃষ্টিহীন বৌমাকে নিয়ে ঝাড়গ্রামের ব্লক আধিকারিকের দফতরে ঝাড়গ্রাম ব্লকের কালাঝড়িয়া গ্রামের শবর বয়স্কা শাশুড়ি।জন্মান্ধ বৌমার, প্রতিবন্ধকতার কোনও সরকারি শংসাপত্র নেই। আবার আধার কার্ড না থাকায় মেলে না রেশন। তাই সরকারি অনুদানের আশায় শবর জনজাতির দুই মহিলার বারংবার দৌড়াদৌড়ি পঞ্চায়েত আর বিডিও-র দফতরে। দু মুঠো ভাতের জন্যে আজও ভিক্ষেই ভরসা অলকা আর ববিতা ভুক্তার।
দুয়ারে ভোট কড়া নাড়লে, উন্নয়নের গালভরা প্রতিশ্রুতি শোনা যায় শাসকদলের তরফ থেকে।তখন বাড়তি গুরুত্ব পান জনজাতিরা।এমনকি দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হচ্ছে প্রকল্পের আওতায় আনতে। তবে ভোট ফুরলে, ফের নেই রাজ্যের বাসিন্দা আদিবাসী-জনজাতি।খাস ঝাড়গ্রাম জেলায় তাই অলকা- ববিতাদের সংখ্যা বেড়ে চলেছে।বঞ্চিত এমন আদিবাসীদের প্রাপ্য মর্যাদা পাইয়ে দিতে এবার কিন্তু এগিয়ে আসছেন জেলার আইনি সহায়ক। – রাজ্য বাজেটে ফি বছর বড় অঙ্কের অনুদান ধার্য হয় শুধুমাত্র মহিলাদের জন্যে। আর সেখানে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা বয়স্ক ভাতা হল জনপ্রিয় প্রকল্প। কয়েক মাসের ব্যবধানে ব্লকে ব্লকে একাধিক দুয়ারে শিবির সত্ত্বেও, ওই সমস্ত জনহিতকর প্রকল্পের সুবিধে থেকে বঞ্চিত ঝাড়গ্রাম জেলার লোধা-শবর জনজাতির মানুষ।
এ বিষয়ে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলকে কটাক্ষ বিধায়ক জুয়েল মুর্মুর।অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি ব্যবস্থা নেওয়ার আসার ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি।







