সোশ্যাল মিডিয়ায় শিলিগুড়ি শংকর ঘোষকে দেওয়া হল প্রাণনাশের হুমকি অভিযোগ খোদ বিধায়কের । শনিবার এই বিষয় নিয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিধায়ক ।
বিধায়কের অভিযোগ , গত ২৭ তারিখ সোশ্যাল মিডিয়াতে তিনি কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যু ও পরবর্তীতে এক যুবকের মৃত্যু নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে একটি কমেন্ট আসে যেখানে বলা হয় বিধায়ককে গ্রেপ্তার করে প্রাণে মারা উচিত। যেই প্রোফাইল থেকে এই বক্তব্যটি আসে তার বিরুদ্ধে তিনি অভিযোগ করেন।
অভিযোগ দায়ের করার পর তিনি জানান , যেই টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে সেই পোস্টের প্রমান সহ সমস্ত কাগজপত্র আমার কাছে আছে।আমি যথাসময় সেটা জনগনকে দেখাবো। অন্যদিকে এ নিয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে জিঞ্জাসা করা হলে তিনি জানান আমি এই বিষয়ে কিছুই জানি না।আমি দেখবো যদি এটা সত্যি হয় তবে অভিযোগকারী কঠোর শাস্তি পাবে আমি কথা দিলাম। তবে আগে আমি সমস্ত প্রমান দেখবো।







