জেলা

কয়েকদিন আগে নবদ্বীপ থেকে বালুরঘাটগামী ‘বালুরঘাট এক্সপ্রেস’ – এ এক হিন্দু বাঙালি ছাত্রীর সঙ্গে চূড়ান্ত অসভ্যতার ঘটনা ঘটে! এরপর কি হলো শুনলে চমকে উঠবেন

কয়েকদিন আগে নবদ্বীপ থেকে বালুরঘাটগামী ‘বালুরঘাট এক্সপ্রেস’ – এ এক হিন্দু বাঙালি ছাত্রীর সঙ্গে চূড়ান্ত অসভ্যতার ঘটনা ঘটে। এরপর ওই ছাত্রী ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পর থেকেই স্থানীয়স্তরের দুষ্কৃতী এবং মৌলবাদীদের থেকে বিভিন্নভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের। সামাজিক মাধ্যম থেকে সরাসরি টেলিফোনে একাধিক গুরুতর হুমকি পাওয়ার পর থেকেই প্রাণ সংশয়ের আশঙ্কায় ভুগছেন ওই ছাত্রীর পরিবার।

আজ ওই আতঙ্কিত ছাত্রীটির সঙ্গে ফোনে কথা বলে তার পাশে সর্বতোভাবে দাঁড়ানোর আশ্বাস দিলেন ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী, রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সন্মানীয় সাংসদ ড. সুকান্ত মজুমদার মহাশয়।

পাশাপাশি ওই ছাত্রী অভিযোগ জানান, হুমকির পর থেকেই আতঙ্কিত হয়ে তিনি একাধিকবার পুলিশ-প্রশাসন এর দ্বারস্থ হলেও কোনও রকম সহযোগিতাই করছে না প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.