হাওড়া গোপন সূত্রে খবরকে একটি হলুদ ট্যাক্সিকে সন্দেহ করে খোলার পর সেখান থেকে বিপুল পরিমাণ ফেক লিকার বিশুদ্ধ মদ উদ্ধার করল এক্সাইড ডিপার্টমেন্ট। হাওড়া দাসনগর এক্সাইড সার্কেল ও হাওড়া ইন্ডাস্ট্রিয়াল সার্কেল এক্সাইড ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে একটি অভিযান চালানো হয়। তাদের কাছে খবর থাকে একটি হলুদ ট্যাক্সি করে বিপুল পরিমাণ বিষাক্ত মদ পাচার করা হচ্ছে। তারা খবর পেয়ে তাক লাগিয়ে বসে থাকেন একটি হলুদ ট্যাক্সিকে লক্ষ্য করে তারা চিহ্নিত করেন ও তাকে ঘিরে আটকানো হয় হাওড়া বঙ্কিম সেতুর উপর দিয়ে যখন যাচ্ছিল। যখন সে ট্যাক্সি যাচ্ছিল সেই সময়। সেই ট্যাক্সি খুলে দেখা হল বিপুল পরিমাণ মদ রয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের স্টিকার লাগানো। সূত্রে মারফত জানা যাচ্ছে এই মদের বোতলগুলো বাজেয়াপ্ত করা হয়েছে ও তার স্যাম্পল কালেক্ট করে ল্যাবে পাঠানো হবে ও টেস্টিং করা হবে।
হাওড়া রেঞ্জের অফিসার এম এন খান তিনি জানিয়েছেন তারা বিভিন্ন সময় এই ধরনের অভিযান চালাতে থাকেন তাদের মূল লক্ষ্য যাতে বাজারে মানুষের মধ্যে এই ধরনের ফেক মদ না ছড়িয়ে পড়ে তারা সেই জন্য সব সময় এই ধরনের অভিযান চালানো বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত করেন। এই ঘটনা দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার মধ্যে রয়েছেন ট্যাক্সি চালক ও ও অন্য এক ব্যক্তি যে সেই ট্যাক্সিতে বসে ছিলেন।







