আজ কিছুক্ষণ পর শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের মাইলস্টোন ম্যাচ ধরমশালাতে । বৃহস্পতিবারটা রবিচন্দ্রন অশ্বিনের ক্রিকেট কেরিয়ারে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবেন অশ্বিন ১০০তম টেস্টে । দেশের জার্সিতে ১০০টা টেস্ট খেলার মতো রেকর্ড কত জনই বা করতে পারেন! মাইলস্টোন ম্যাচ অশ্বিনের আবার কর্নাটকের তরুণ ব্যাটার দেবদূত পাড়িক্কালের জন্যও বিশেষ দিন ।
কারণ আজ অভিষেক হল তাঁর টেস্টের। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজের শেষ ম্যাচে যে রজত পাতিদারের জায়গায় ভারতের একাদশে দেবদূত সুযোগ পেতে পারেন, এমনটা ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যাচ্ছিল। এ বার সেটাই হল। শততম টেস্ট খেলতে নামা রবিচন্দ্র অশ্বিন টেস্ট ডেবিউ ক্যাপ তুলে দেব দেবদূতের মাথায়।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তাঁদের লক্ষ্য রোহিত শর্মাদের বিরুদ্ধে স্কোরবোর্ডে বিশাল রান তোলা। এই সিরিজে সব মিলিয়ে মোট ৫ ভারতীয় ক্রিকেটারের অভিষেক হল। লোকেশ রাহুল রাজকোট টেস্টের আগে পুরোপুরি ফিট না হওয়ায় তাঁর রাজ্যের ২৩ বছরের দেবদূত জাতীয় দলে ডাক পেয়েছিলেন । সেই সময় রঞ্জি ট্রফিতে ব্যস্ত ছিলেন তিনি। চলতি রঞ্জিতে ভালো পারফর্ম করার সুবাদেই দেবদূত ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। এ বার তাঁর অভিষেকও হল পঞ্চম টেস্টে।
রোহিত টসের পর বললেন , ‘এই ম্যাচ জিতে আমাদের কাছে এই সিরিজটা ভালো করে শেষ করার সুযোগ থাকছে। আমার মনে হয় এটা ব্যাটিং করার ভালো পিচ। এটা বিশ্বের অন্যতম সুন্দর জায়গা। এখানকার আবহাওয়া ভীষণ ভালো।’ রবি শাস্ত্রী দেশের কিংবদন্তি এরপর রোহিতকে তাঁর সতীর্থ অশ্বিনের মাইলস্টোন ম্যাচ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘অশ্বিন ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা। ওর জন্য এবং ওর পরিবারের জন্য এটা দারুণ মুহূর্ত। ও অনেকটা পথ পেরিয়ে এসেছে। আশা করি আরও এগিয়ে যাবে।’
ভারতের একাদশে দুটি কাঙ্খিত পরিবর্তন হয়েছে। রোহিত জানান, বুমরা এই টেস্টে ফেরায় আকাশদীপের জায়গায় একাদশে এসেছেন। শেষ রাতে রজত পতিদার অনুশীলনের সময় চোট পেয়েছিলেন। তাই তাঁর জায়গায় অভিষেক হল দেবদূত পাড়িক্কালের । বোর্ডও এক বিবৃতিতে রজতের চোটের কথা জানিয়েছে।
অশ্বিনের মতো ইংল্যান্ড টিমেও একজন রয়েছেন শততম টেস্ট খেলতে চলা ক্রিকেটার। তিনি জনি বেয়ারস্টো।
ইংল্যান্ডের একাদশ – জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (ক্যাপ্টেন), বেন ফোকস (উইকেটকিপার), টম হার্টলি, মার্ক উড, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।
ভারতের একাদশ – রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, দেবদত্ত পাড়িক্কাল, সরফরাজ খান, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।







