রাজ্য

আজ রাজ্যপাল পদের বর্ষপূর্তি, দিনভর নানান কর্মসূচী রাজভবনে

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে সি ভি আনন্দ বোসের বর্ষপূর্তি পালন আজ। এক বছর আগে অর্থাৎ ২০২২ সালের আজকের দিনেই তিনি পশ্চিম বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন। আজ তাই সারা দিন বিভিন্ন কর্মসূচী রয়েছে রাজভবনে। সূত্র মারফত জানা যায়, রাজভবনের তরফে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ। সকালে মাদক-মুক্ত বাংলা গড়ার শপথ নিয়ে এক সাইকেল র‍্যালি রয়েছে। যেখানে অংশ নেবেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। এরপর স্কুল পড়ুয়াদের জন্য রাজভবনের তরফে বসে আঁকো প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। দুপুরে রয়েছে ‘মিল উইথ গভর্নর’ কর্মসূচী। এই কর্মসূচীতে রাজ্যপালের সঙ্গে একসাথে মধ্যাহ্নভোজ করবেন বয়স্ক ও শিশুরা। এরপর বিকেলেও রয়েছে নানা অনুষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.