রাজনীতি

হেনস্থার আশঙ্কা! অভিষেকের সভা রুখতে হাইকোর্টে মামলা শুভেন্দুর

আগামী ৩ ডিসেম্বর কাঁথিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। এবার তারই পালটা সভা ডায়মন্ডহারবারে করার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তিনি বুঝেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন সভার কাছে তাঁর টেকা কঠিন। তাই এবার সভা রুখতে শুভেন্দু মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টে।

বিরোধী দলনেতার অভিযোগ, অধিকারীদের কাঁথির বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা তৃণমূলের। যা আসলে পরিবারকে হেনস্থা করার পরিকল্পনা। পুলিস সুপার এবং ওসিকে বলে কোনও লাভ হয়নি বলেও অভিযোগ শুভেন্দুর। এই প্রসঙ্গে এদিন বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।

পূর্বেই ঘোষিত হয় যে, ৩ ডিসেম্বর কাঁথিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির কথা জানতে পেরেই পাল্টা ডায়মন্ডহারবারে সভা করার সিদ্ধান্ত নেন বিরোধী দলনেতা। যেহেতু শুভেন্দু গড়ে এসে অভিষেক সভা করবেন তাই পালটা তাঁর লোকসভা কেন্দ্রে সভা করবেন শুভেন্দুও। সব মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.