জেলা

জিয়াউল আলম সহ পাঁচ বামপন্থী নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবার জেলা প্রশাসনের দারস্থ জলপাইগুড়ির নাগরিক সমাজ !

নিজস্ব সংবাদদাতা : জিয়াউল আলম সহ পাঁচ বামপন্থী নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সোমবার জলপাইগুড়ির
নাগরিক সমাজের প্রতিনিধিরা জেলা প্রশাসনের দারস্থ হয়ে জলপাইগুড়ির পুলিশ সুপার ও পরে জেলাশাসকের সাথে দেখা করলেন। উল্লেখ্য গত 16ই আগষ্ট মাধবপুর নিয়ে SFI ও TMCP মধ্যে বিবাদের জেরে জলপাইগুড়ি জেলার পাঁচ বামপন্থী নেতাদের পুলিশ বিনা অপরাধে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাদের জেল হয়। তাই পাঁচ বামপন্থী নেতাদের মুক্তির দাবিতে এইদিন তারা জেলা পুলিশ সুপার ও জেলা শাসকের সাথে দেখা করেন। অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার উদ্যোগ নেবার আবেদন রাখেন। যদি ও আজ সেই পাঁচ বামপন্থী নেতাদের জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে পেস করা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.