নিজস্ব সংবাদদাতা : এবার নিজের খুনের অভিযোগে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করলেন, স্বয়ং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য কয়েকদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। অভিযোগ, সেই সময়ে একটি সংগঠন শুভেন্দু অধিকারীর গাড়ি দেখে কালো পতাকা দেখায়। এরপর সেই সময়ে উপস্থিত বিজেপির যুব মোর্চা, এবিভিপি কর্মীদের সঙ্গে ওই সংগঠনের হাতাহাতিও হয়। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, সেখানে তাঁর উপর হামলাও করা হয়।
সেই ঘটনার জন্য যাদবপুর থানায় এফআইআর করেন শুভেন্দু।এই ঘটনায় অতি-বাম নিষিদ্ধ মাওবাদী সংগঠনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী দলনেতা।এদিন যাদবপুর থানার তরফে শুভেন্দু অধিকারীকে নোটিশ দেওয়া হয়।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটে যুব মোর্চার কর্মসূচিতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন বিরোধী দলনেতা। এই সূত্রে তিনি থানায় অভিযোগ করেছিলেন।এবার এই ঘটনার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অভিযোগকারী হিসেবে শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঠিক কি কি ঘটেছিল ঐদিন তা জানতেই বিরোধী দলনেতাকে ডেকে পাঠানো হয়েছে।
যাদবপুরের ঘটনায় বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় কার্যত হুঙ্কারের সুরে শুভেন্দু বলেন, “আমরাও এখান থেকে এই তথাকথিত টুকরে টুকরে গ্যাং, দেশবিরোধী শক্তি, ইনকিলাবি নাড়া, চিন যাদের বাপ আর মা, মমতা ব্যানার্জি যার গার্জেন তাদেরকে তুলে ফেলব। এ দায়িত্ব আমাদের।’







