নিজস্ব সংবাদদাতা : ডাবের জল কিছু কিছু ক্ষেত্রে অমৃতের সমান কাজ করে। অসুস্থ রোগীদের কাছে এটি খুবই উপকারী একটি উপাদান। কিন্তু আজকাল ডাবের দাম শুনলে চোখ কপালে তোলার মতো কান্ড হয়। আজকাল নিজেদের মর্জি মতো দামে ডাব বিক্রি করছেন ডাব বিক্রেতারা। ডাব এখন ৫০০ টাকা জোড়া দামে বিক্রি হচ্ছে। ডাবের দাম বৃদ্ধির কারণ হিসেবে ডাব বিক্রেতারা জানাচ্ছেন যে, এখন নাকি ডাবের মরসুম নয়। ডেঙ্গু রোগীর জন্য ডাবের চাহিদা আছে বলে দাম বেড়ে চলেছে। ডাব সংগ্রহ করার খরচও দিন দিন বেড়ে চলেছে। তাই দামের ক্ষেত্রেও তার প্রভাব পড়ছে । আর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশে বরিশাল এলাকায়।
সরকারের তরফ থেকে অভিযান চালিয়ে ডাব 120 টাকা থেকে ১২৫ টাকায় বিক্রির নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কোন ডাব বিক্রেতা যদি এই নির্দেশ অমান্য করেন তবে তাদের জরিমানার ব্যবস্থা করা হবে। এই পদক্ষেপের পরেও ডাবের দামে কোনরকম হেরফের হয়নি। বরিশাল জেলা স্কুলের সামনে এক ডাব বিক্রেতা তাদের সমস্যার কথা জানিয়েছেন । সদর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে সকাল থেকে রাত পেরিয়ে যায় তারপর তাদের ডাব সংগ্রহ করতে হয়। তার এতদিনের ডাব বিক্রির জীবনে ডাবের এরকম দাম তিনি কখনো দেখেননি।
ডাব সংগ্রহ করার জন্য শ্রমিক এবং সেই ডাব যানবাহন করে নিয়ে আসার খরচ দিন দিন বেড়ে চলেছে। ডাব সংগ্রহ করার জন্য সারাদিন দু থেকে তিনটে শ্রমিক নিয়ে তাদের গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে হয়। কোথাও ডাবের সন্ধান পাওয়া গেলে ডাব মালিকের সাথে দাম দরাদরি করে ডাব কিনতে হয়। ছোট বা বড় সব দাবি মেনে কিনতে হয় ডাব মালিকের থেকে। এরপর সেই ডাব সংগ্রহ করে যানবাহনে চাপিয়ে তা নিয়ে আসতে হয় বিক্রির জায়গায়। এইসব মিলিয়ে ডাব বিক্রেতাদের লাভ খুব সামান্যই থাকে বলে তারা জানিয়েছে। ডাবের ফলন ও দিন দিন কমে আসছে বা আগের মত হয় না।







