জেলা

বিএসএফের হাতে মৃত্যু এক বাংলাদেশী ফেনোডিল পাচারকারীর !

নিজস্ব সংবাদদাতা : আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশী পাচারকারীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদহের কালিয়াচকের নওদা এলাকায়। দেহটি বাংলাদেশের ভূখণ্ডে রয়েছে এমনটাই সূত্রের খবর। সীমান্ত দিয়ে চোরাচালান অবশ্য নতুন নয়। বিএসএফের নজরদারি থাকা সত্ত্বেও পাচারের সময় মৃত্যুর ঘটনাও ঘটে।

মঙ্গলবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। ঐদিন গভীর রাতে কালিয়াচকের নওদা এলাকা সীমান্ত দিয়ে ফেনসিডিল পাচার করছিল পাচারকারীরা। ঘটনাটি বিএসএফের নজরে আসতেই প্রথমে তাদেরকে বাধা দেওয়া হয়। তারপরই দু’পক্ষের মধ্যে শুরু হয় গন্ডগোল।

অভিযোগ ওঠে, দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের উপর প্রথম হামলা চালায় পাচারকারীরা। এরপরই পালটা গুলি চালায় বিএসএফও। আর তাতেই মৃত্যু ঘটে বাংলাদেশের এক পাচারকারীর। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছ়ড়িয়ে পড়ে। উল্লেখ্য সীমান্ত বরাবর নানা এলাকায় সম্প্রতি অনুপ্রবেশ ও পাচার সমস্যা আবার বেড়ে চলেছে বলে অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশ করে। তারপর থেকেই মূলত সচেতন হয়ে গিয়েছে জওয়ানরা। তারই মাঝে একের পর এক এই ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে জওয়ানদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.