নদিয়ার ধানতলায় নিজের সার্ভিস রাইফেলের গুলিতে মৃত বিএসএফের তরুণী জওয়ান। বিএসএফের ৬৮ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ওই জওয়ানের নাম অনামিকা কুমারী (২৫)। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি বিহারের সরণ জেলার অবতারপুরে। সূত্রের খবর গত নভেম্বর মাসে তিনি বিএসএফে চাকরি পেয়েছিলেন এবং ইছামতি বর্ডার আউট পোস্টে কর্মরত ছিলেন গতকাল রাতে আনুমানিক ন’টা নাগাদ হঠাৎই মহিলা বিএসএফ কর্মীদের যে থাকার জায়গা সেখান থেকে গুলির আওয়াজ আসলে সহকর্মীরা ছুটে গিয়ে দেখেন ওই মহিলা বিএসএফ জওয়ান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলা বিএসএফ জওয়ান কে মৃত বলে ঘোষণা করে।
এরপর নদীয়ার ধানতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিএসএফের সহযোগিতায় নিয়ে যায় মর্গে। সেখানেই আজ ময়নাতদন্ত করা হয় ওই মহিলা কনস্টেবলের। এরপর বিএসএফ জওয়ানদের তৎপরতায় তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে কফিনবন্দি জাতীয় পতাকায় মোরা নিথর দেহ তার পরিবারের উদ্দেশ্যে নিয়ে যান বিএসএফ জওয়ানরা।। যদিও এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







