জেলা

পারাপার হতে গিয়েই ঘটল বিপত্তি, তলিয়ে মৃত্যু ৩

ভাগীরথী পারাপারের সময় নদীতে পড়ে গেল একটি গাড়ি। জলে ডুবে মৃত্যু তিনজনের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলায়।

অন্যান্যদিনের মতোই বৃহস্পতিবার সকালে ভাগীরথী পারাপারের জন্য ফেরি ঘাটে ভিড় করেন বহু মানুষ।নৌকোয় বহু যাত্রী ছিল, গাড়িও ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, যাত্রীদের ভারে একদিকে হেলে গিয়েছিল নৌকোটি। আচমকা গাড়িটি এবং ৭ যাত্রী নৌকা থেকে পড়ে যায়।তৎক্ষণাৎ তড়িঘড়ি নদীতে নেমে ৪ জনকে উদ্ধার করা গেলেও তিনজন তলিয়ে যান। নদীতে ডুবুরি নামানো হয়। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। কিছুক্ষণ পর বাকি ৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়। এর পরই স্থানীয়রা খেয়া পারাপারের দায়িত্বে থাকা কর্মীদের উপর ক্ষোভ উগরে দেন। অভিযোগ, এর আগেও একাধিকবার নদীতে গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটার পরও নিয়মিত ঝুঁকি নিয়ে বেশি যাত্রী নিয়ে নৌকো চালানো হয়। বিষয়েটি বহুবার প্রশাসনকে জানানো হলেও প্রশাসনের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি বলেই দাবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.