নিজস্ব সংবাদদাতা : মেসি তো এমনিতেই ম্যাজিক ম্যান নামে পরিচিত। ফের মেসি নিজের ম্যাজিক দেখালেন। বেশকিছু দিন আগে ইন্টার মায়ামি ( Inter Miami) লিগস কাপ জয় করে। এবার ও যুক্তরাষ্ট্র ওপেন কাপের ফাইনালের খাতায় নাম তুললেন ইন্টার মায়ামি। দুই গোলে পিছিয়ে পড়লেও পেনাল্টিতে সিনসিনাটি র থেকে জয়ের বল ছিনিয়ে নেয় ও ফাইনালে যায় এই আর্জেন্টিনার তারকা লিওনেল আন্দ্রেস মেসি।
ম্যাচে গোল না করলেও দুটি অ্যাসিস্ট করেন এই কিংবদন্তি। ম্যাচ জিতেছেন ঠিকই কিন্তু ম্যাচের শুরুর ৫৩ মিনিটের মাথায় দুই গোলে পিছিয়ে যায়। মায়ামি পিছিয়ে পড়লেও ওই টিমের অধিনায়ক পিছিয়ে থাকার নয় মেসি ইন্টার মায়ামিকে আবার ফর্মে আনেন। তারপর ৬৮ মিনিটের মাথায় ডি – বক্সের বাইরে ফ্রি – কিক নেন মেসি। ম্যাচের শেষের মূহুর্তেই কাম্পানা কে দারুণ একটি পাস করেন মেসি আর খুবই সুন্দর ভাবে বলটি জালে জড়িয়ে পড়ে। অতিরিক্ত সময়ের তিন মিনিটের মাথায় জোসেফ মার্টিনেজ ইন্টার মায়ামিকে জয়ের দিকে ঠেলে দেন। কিন্তু ১১৪ মিনিটের মাথায় সিনসিনাটি সেই গোলও শোধ করে দেয়। ১২০ মিনিটের শেষে স্কোর সমান ৩-৩ খেলা চলে পেনাল্টি শুটআউট পর্যন্ত। ৫-৪ এর ব্যবধানে ম্যাচ জিতে নিজের খুঁটি লাগায় ফাইনালের। ইতিমধ্যে মেসি ৭টি ম্যাচে ১০ গোল করে ফেলেছেন। এই ম্যাচে গোল না করলেও অ্যাসিস্টের অবদান আছে তার।







