আজ থেকে শুরু এশিয়া কাপের মহারণ । প্রথম দিনের আসরে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং । ভারত ময়দানে নামবে আগামীকাল অর্থাৎ ১০ তারিখ । ভারতীয় শিবিরের কথা বলতে গেলে , বারংবারই উঠে আসছে ১টি নাম – সঞ্জু স্যামসন । শেষ বেশ কয়েকটা সিরিজে , তাকে দেখা গিয়েছে অভিষেক শর্মার সাথে ম্যাচ ওপেন করতে । কিন্তু এবার দলে ফিরেছেন শুভমান । তাই বলা যায় , ১০ সেপ্টেম্বর অভিষেকের সাথে শুভমানের ওপেন করার সম্ভাবনাটাই বেশি ।
প্রশ্ন তাহলে সঞ্জুর কি হবে ? ব্যাটিং অর্ডারে কোথায় সুযোগ পাবেন তিনি ! ক্রিকেট বিশেষজ্ঞদের মতে , যদি লোয়ার অর্ডারের জন্য সঞ্জুকে রাখা হয় , তাহলে সেক্ষেত্রে জিতেশ শর্মাকে খেলানো হোক । তবে এখনো সঞ্জু কোথায় খেলবেন , আদেও প্রথম ম্যাচে সুযোগ পাবেন কিনা , সেবিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি ।
উল্লেখ্য , সোমবার প্র্যাকটিসের সময়েও একা একাই ফিল্ডিং ড্রিল করতে দেখা যায় সঞ্জু স্যামসনকে । ছন্নছাড়া মেজাজে থাকা সঞ্জু কিপিংও করেন একাকী । তবে পরে , কোচ গৌতম গম্ভীরকে দেখা যায় , গিয়ে সঞ্জুর সাথে কথা বলতে।
১০ তারিখ আরব আমিরশাহীর বিরুদ্ধে , এশিয়া কাপে , নিজেদের অভিযান শুরু করবে ভারত । তবে ভারতের আসল খেলা তথা লীগের সব থেকে হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ তারিখ । মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী । তবে একটি আকর্ষনীয় ফ্যাক্ট রয়েছে ১০ তারিখের খেলায় । জানেন কি ? ইতিমধ্যেই এই ম্যাচকে দেওয়া হয়েছে ভারত বনাম ভারতের ট্যাগলাইন । উল্লেখ্য , একজন ভারতীয় রয়েছেন আমোরশাহির কোচের দায়িত্বে , সেই কারণেই এই ট্যাগলাইন ।
ভারতের বিরুদ্ধে আমোরশাহি কেমন খেলবে , সেবিষয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষৎকারে আমোরশাহির কোচ লালচাঁদ রাজপুত জানিয়েছেন , “ভারত দুর্দান্ত টিম। গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। আমাদের টিমের কাছে দারুণ একটা সুযোগ। টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট, যেখানে যা কিছু ঘটতে পারে। ম্যাচের দিন যারা ভালো খেলবে, তারাই জিতবে। একজন ব্যাটার কিংবা একজন বোলার একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। আমাদের টিম ভয়ডরহীন ক্রিকেট খেলবে। আমাদের ব্যাটিং ইউনিট খুব শক্তিশালী। দলে ভালো স্পিনার রয়েছে। একটু নার্ভাসনেস থাকবে। তবে ভারতের বিরুদ্ধে নামার আগে আমাদের টিম একেবারে তৈরি।”







