নিজস্ব সংবাদদাতা: অবশেষে জল্পনার অবসান।বৃহস্পতিবার ৬৯তম জাতীয় পুরস্কার ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক।প্রকাশ্যে এল ভারতীয় চলচ্চিত্রের সেরার সেরা সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই প্রথমবার জাতীয় চলচ্চিত্রের সেরা অভিনেত্রী হিসেব পুরস্কার জিতেছেন যুগ্মভাবে আলিয়া ভাট ও কৃতি স্যানন। তবে টক্কর ছিল কঙ্গনা রানাউত- এর সঙ্গে।,তাই সবাই ভেবেছিল শেষমেশ হয়তো কঙ্গনাই ছিনিয়ে নেবেন এবারের জাতীয় সম্মান। কিন্তু শেষে বিজয়ীর হাসি হাসলেন আলিয়া ও কৃতি।
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছবির জন্য প্রথমবার সেরা অভিনেত্রীর সম্মান জিতে নিলেন আলিয়া ভাট৷ গাঙ্গু ওরফে আলিয়াই হয়ে উঠলেন জাতীয় পুরস্কারের উজ্জ্বল মুখ।খবরটা পাওয়া মাত্রই গোটা কাপুর পরিবার মেতে উঠেছে খুশির জোয়ারে।আর সেই খুশিরই আভাস মিলল আলিয়ার ইনস্টাগ্রাম পোস্টে।সেখানে গাঙ্গুবাইয়ের কায়দাতেই সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন- ‘এই পুরস্কার সঞ্জয় স্যারের, আমার পরিবারের, গোটা ছবির টিমের। তবে এখানেই শেষ নয়, এই পুরস্কার আমার দর্শকদের। এই জাতীয় পুরস্কার আপনাদের। কারণ, আপনারা না থাকলে এটা কখনই সম্ভব হত না। আমি সত্যিই কৃতজ্ঞ। ভালবাসা গাঙ্গুর পক্ষ থেকে যাকে আপনারা আলিয়া বলেও চেনেন।’
তবে শুধু আলিয়া একা নয়, আলিয়ার সঙ্গে যুগ্নভাবে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার জিতেছেন কৃতী শ্যানন ও।এই পোস্টেই আলিয়া কৃতীকেও শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘আমার মনে আছে, মিমি ছবি দেখার পর কৃতীকে মেসেজ করেছিলাম। তোমার দারুণ অভিনয় দেখে কেঁদে ফেলেছিলাম। তারার মতো উজ্জ্বল হয় তুমি।’







