নিজস্ব সংবাদদাতা : ছাত্রী নিগ্রহ নতুন নয়, দিনের পর দিন এই অপরাধের সংখ্যা বেড়েই চলেছে। এবার ঝাড়খণ্ডে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল তারই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই-ই নয়, ছবি তুলে, ভিডিয়ো করে তাকে বার বার ব্ল্যাকমেলও করা হচ্ছেও বলে অভিযোগ করেন ছাত্রীটির। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীতে।
অভিযুক্ত শিক্ষকের নাম সমিধ কাশ্যপ। পুলিশ সূত্রে খবর , কিশোরীর মা ওই ঘটনাটি জানার পরই স্কুলে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান। ছাত্রীর মায়ের অভিযোগ, তাঁর কন্যাকে ছবি এবং ভিডিয়ো দেখিয়ে বার বার ব্ল্যাকমেল করছেন ওই শিক্ষক। এমনকি,প্রাণে মারারও হুমকি দিচ্ছেন।স্কুলে অভিযোগ জানানোর পাশাপাশি পুলিশেও অভিযোগ জানিয়েছেন ঐ ছাত্রীর মা। পুলিশকে ওই ছাত্রী জানিয়েছে, মাঝেমধ্যেই নিজের বাড়িতে ডেকে নিয়ে যেতেন শিক্ষক। তার পর তাঁর উপর অত্যাচার চালাতেন। বিষয়টি জানাজানি হওয়াতে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন ঐ শিক্ষক। কিন্তু কিশোরী তাতে আপত্তি জানাতেই তাকে খুন করার হুমকি দেন বলে অভিযোগ।
গত ২৯ জুলাই পুলিশের কাছে এফআইআর দায়ের করেন কিশোরীর মা। এরপরই পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার দিন গ্রেফতার করেন ঐ শিক্ষককে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩২৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্য বিজেপির মুখপাত্র প্রতুল সহদেব এই ঘটনার নিন্দা করার পাশাপাশি পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তোলেন।







