জেলা

বিদ্যালয়ে অভিনব উদ্যোগে, ‘পঠন উৎসব’ !

নিজস্ব সংবাদদাতা : পঠন সংক্রান্ত বিষয়ে ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নের উদ্দেশ্যে ভাতাড় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “পঠন উৎসব” । ছাত্র-ছাত্রীদের মধ্যে পঠনের সময় উচ্চারণের মান উন্নয়ন এবং পঠনের উৎকর্ষ সাধন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই অভিনব উদ্যোগ বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ পাঠক । অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের পুরস্কৃতও করা হয় । উপস্থিত ছিলেন ভাতাড় এস. আই. অফিস স্টাফ সুশোভন মিত্র, চৌধুরী আব্বাস আহম্মেদ , অঙ্কুশ পরামানিক, ভাতাড় অঞ্চলের শিক্ষাবন্ধু অরবিন্দ হাজরা, ছাত্র-ছাত্রীদের অভিভাবক / অভিভাবিকাগণ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ পাঠক, শিক্ষিকা তনুশ্রী রানা, মাধবী ব্যানার্জী ও স্নেহের ছাত্র-ছাত্রীবৃন্দ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.