রাজ্য

অবশেষে যাদবপুরে বসতে চলেছে সিসি ক্যামেরা, ঘোষণা উপাচার্যের !

নিজস্ব সংবাদদাতা:বহু তর্ক বিদ্রোহের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। উদ্যোগে নয়া উপাচার্য। বেছে নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হোস্টেলের ১০ টি জায়গা। জানা গেছে, আপাতত ২৬ টি ক্যামেরা একটি বহিরাগত সংস্থা থেকে অর্ডার করেছে কর্তৃপক্ষ।

গত ৯ ই আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক নাবালকের মৃত্যু হয়। মূলত ragging এর কারণেই প্রাণ যায় তার। ঘটনায় সেখানের নজরদারির উপর সওয়াল তুলেছেন মৃতের বাবা। গোটা ক্যাম্পাসে একটাও সিসি ক্যামেরা নেই। অনুসন্ধানে জানা যায়, আগেও বেশ কয়েকবার সিসিটিভির ব্যাবস্থায় তৎপর হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কিন্তু সেইসময় পড়ুয়ারা বিক্ষোভ শুরু করে। তাদের দাবি ছিল, কোনোপ্রকার সার্ভালেন্সের মধ্যে থাকতে তারা প্রস্তুত নয়। তাদের বেশ কিছু অধ্যাপকও মদত দিয়েছিলেন। সূত্রের খবর রাজ্য শিশু সুরক্ষা কমিশন বহুবার ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর জন্য আহবান জানিয়েছিল। এমনকি এনিয়ে মামলাও চলেছিল আদালতে। কিন্তু কোনোভাবেই নজরদারির মধ্যে রাখা যায়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে।

সাম্প্রতিক ragging কাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ ঘোষণা করেন,যে শিক্ষার্থীদের সুরক্ষারর্থে সেখানকার মূল ক্যাম্পাস ও হোস্টেলের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে। সেই অনুযায়ী ১০ টি জায়গা মনোনয়ন করা হয়। এবার থেকে সম্পূর্ণ নজরদারিতে থাকবে পড়ুয়ারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.