নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি অর্জুন- মাইলাইকা সম্পর্ক ঘিরে গুঞ্জন নেটপারায়। তাদের সম্পর্ক বিচ্ছেদের কানাঘুষো চলছে চারিদিকে।
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন। মাত্র ২৫ বছর বয়সে এক হয়ে যান আরবাজ খান আর তিনি। সালমান খানের ভাইয়ের সাথে সংসার করেছিলেন দীর্ঘ ২৫ বছর। কাজের সাথে সাথে সংসার সামলে চলছিলেন দুজনেই। কিন্তু হঠাৎই সম্পর্কের মাঝে আসে ভাঙনের টান। আলাদা হয়ে যান তারা দুজনেই। আরবাজেরর সাথে অন্য কারোর সম্পর্কে যুক্ত থাকায় এমন পদক্ষেপ নিতে হয়েছে নায়িকাকে, এমনটাই অনুমান করেছিলো অনেকেই।
বিবাহবিচ্ছেদের প্রায় ২ বছর পরই আবার নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন মালাইকা। সেইসময় তার থেকে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সাথে প্রেম ঘনিয়ে ওঠে তার। সমাজ মাধ্যমে একটা ছবি পোস্ট করে নিজেদের সম্পর্কের কথা জানান ভক্তদের। এমনকি মিডিয়ার সামনেও তাদের সম্পর্ক নিয়ে একাধিক বার বলতে শোনা গেছে। সম্প্রতি শোনা যাচ্ছিল সম্ভবত তারা খুব তারাতারি বিয়ে করতে চলেছেন। কিন্তু তারমধ্যেই এমন গুজব।
প্রেমিকের পরিবারসূত্রে সকলকেই ইনস্টাগ্রামে ফলো করতেন তিনি। কিন্তু হালেই লক্ষ করা যায় বাবা বনি কাপুর তো বটেই পাশাপাশি জাহ্নবি কাপুর ও খুশি কাপুরকেও আনফলো করে দেন মালাইকা। তারপরই সমাজমাধ্যমের একটি পোস্টে লেখেন ‘‘সাহসের সঙ্গে নিজের জীবন যাপন করতে হবে। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস রাখতে হবে। যাঁরা পাশে থাকার, তাঁরা তোমার পাশেই থাকবেন।’’ পোষ্টটি দেখে ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অনেকেই বলছেন, প্রকাশ না করলেও অর্জুনের সাথে বিচ্ছেদের জেরেই এমন মন্তব্য করেছেন নায়িকা। যদিও এখনও পর্যন্ত তিনি প্রেমিক অর্জুনকে আনফলো করেননি ইনস্টাগ্রাম থেকে।







