জলপাইগুড়ি, সায়ন সেন:– পড়া না পারায় শিশুকে বেধড়ক মার গৃহ শিক্ষিকার। মারের জেরে পা ভেঙ্গে গেলো শিশু পুত্রর৷ অভিযুক্ত শিক্ষিকা পম্পা দাসের বিরুদ্ধে অভিযোগ শিশুকে মেড়ে পা ভেঙ্গে দেওয়ার।জলপাইগুড়ি শহরের ভগতশিং কলনীর ঘটনা। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের আহত শিশুর পরিবারের
অভিযোগ ভগতশিং কলনীর বাসিন্দা কৃষাণ যাদব তার ৫বছরের পুত্র সন্তানকে বাড়ির পাশে প্রাইভেট টিউশনের জন্য পম্পা দাস (দত্ত) কাছে পাঠিছিলেন অন্যান্য দিনের মতো। অভিযোগ এই শিক্ষিকা নাকি এর আগেও একাধিক বার শিশুটিকে মারধোর করেছে গতকালও এর ব্যেতিক্রম হলো না। একটি পাড়া না পাড়ায় একটি লাঠি দিয়ে শিশুটির হাটুতে আঘাত করে এই আঘাতের জেরে শিশুটির পা নাকি ভেঙ্গে গেছে৷ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে শিশুটিকে পরিবারের সদস্যরা নিয়ে গেলে তা পায়ে প্লাস্টার করা হয়েছে৷ অভিযুক্ত শিক্ষিকার স্বাস্থির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।







