জেলারাজনীতি

ভুল বোঝাবুঝির জেরে রড দিয়ে হামলা চার যুবকদের ওপর

চার যুবকের উপর হামালা চালান কয়েকজন যুবক। ঘটনাটি ঘটেছে মুহুরীপুর ফিসারী এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, প্রসনজিত্‍ বিশ্বাস, জগত্‍ রিয়াং, সম্রাট মজুমদার ও রোহন দত্ত নামে চার যুবক শান্তির বাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুর ফিসারী এলাকায় ঘুরতে গিয়েছিলেন। এই চার যুবক শুরুতে গিয়ে হাসিঠাট্টা করার সময় আচমকাই তাদের উপর অতর্কিত হামলা চালায় কিছু সংখ্যক লোক।

যুবকরা বলেন, “যেসকল লোকজন আমাদের উপর হামলা চালায় তারা একটি গাড়ী স্টার্ট করার জন্য ধাক্কা দিচ্ছিলো। আমাদের হাসিঠাট্টা শুনে ঐ সকল লোকজন ভাবেন গাড়ী ধাক্কানোর বিষয়কে কেন্দ্র করে আমরা হাসিঠাট্টা করছি।” এছাড়াও এদিকে যুবকদের অভিযোগ, “পরবর্তীসময় গাড়ীতে থাকা লোকজনদের মধ্যে একজন লোহার রড দিয়ে আমাদের উপর আক্রমন করে। এই আক্রমনে প্রসনজিত্‍ বিশ্বাস নামে আমাদের এক যুবক গুরুতর আহত হয়েছে। এমনকি কিছুক্ষণ পর গাড়ীতে থাকা লোকজনেরা গাড়ীদিয়ে আমাদের প্রানে মারারও চেষ্টা করে। ”

গতকাল রাত্রিবেলায় এইভাবে অতর্কিত হামলা করে যুবকদের প্রানে মারার চেষ্টা করাতে যুবকরা আজ বাইখোড়া থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.