দেশ

ত্রিপুরার বাম বিধায়কের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগে চাঞ্চল্য, যুবতীর দাবি চাকরির নামে নোংরা প্রস্তাব!

ত্রিপুরার রাজনীতিতে নতুন বিতর্ক। বাম শিবিরের এক তরুণ বিধায়কের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। যুবতীর অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁকে অশালীন প্রস্তাব দেন সিপিএমের বামুটিয়া কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার।

অভিযোগকারিণীর দাবি, একদিন চাকরি সংক্রান্ত কারণে বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সেখান থেকেই শুরু হয় সবকিছু। ফোনের পর হোয়াটসঅ্যাপেই যোগাযোগ শুরু করেন বিধায়ক, এবং সেখানেই তিনি তাঁকে গুয়াহাটিতে গিয়ে একসঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেন বলে অভিযোগ।

এমনকী, বিধায়কের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা ঘিরে নতুন করে বিতর্কের আগুনে ঘি পড়েছে।

ওই যুবতী জানান, ঘটনার কথা তিনি তাঁর স্বামীকে জানিয়েছেন। পাশাপাশি, বিষয়টি নিয়ে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছেন। তাঁর আরও অভিযোগ, বিধায়কের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তিনি নানারকম হুমকির সম্মুখীন হচ্ছেন।

বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সিপিএমের শীর্ষ নেতৃত্ব বা অভিযুক্ত বিধায়কের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.