রাজ্য

দত্তপুকুর বিস্ফোরনের তদন্তে এলো NIA টীম

বিজেপির রাজ্য সভাপতি তথা সংসদ সুকান্ত মজুমদারের লেখা চিঠির ভিত্তিতে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানা এলাকার নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তে এলো কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ।

গতকালই দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ কে চিঠি লিখেছিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এছাড়াও ঘটনার পর থেকেই বাম, কংগ্রেস, আইএসএফ এক জোটে এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন। সেই মত সোমবার দুপুর পৌনে দুটো নাগাদ ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থলে পৌঁছন এন আই এর টিম। যদিও ২৭ ঘন্টা পরে রাজ্য পুলিশের ফরেন্সিক দল নমুনা সঙ্গে আসে। কিন্তু তারা ঘটনাস্থলে থাকাকালীনই পৌঁছায় এন আই এ টিম। অভিযোগ এই বিস্ফোরণ স্থলে অ্যামোনিয়াম নাইট্রেট এর মত বিস্ফোরক মজুত করা ছিল নচেৎ এত বড় বিধ্বংসী কান্ড ঘটতে পারে না।

গ্রামবাসীরা আগের থেকেই অভিযোগ করে এসেছেন যে বাজির আড়ালে এখানে বোমা তৈরীর কাজ চলত। বাজি কারখানার মালিক শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী স্থানীয় নেতা বলে পরিচিত। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে বাজি কারখানার মালিকের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এত বড় বেআইনি ব্যবসার মদত দাতা হিসেবে শাসকদলের স্থানীয় নেতা এবং পুলিশ প্রত্যক্ষভাবে যে জড়িত ছিল বহু দিন ধরে সে অভিযোগ ছিল গ্রামবাসীদের। কিন্তু দাপুটে তৃণমূল নেতা মন্ত্রী ও পুলিশের ভয়তে কেউ মুখ খুলতে পারত না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.