বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে বেশ কিছু বছর ধরেই রাজ্যপালের সাথে রাজ্য সরকারের সংঘাত চলছে। সে বিষয়ে এবার মুখ খুললেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন সুপ্রিম কোর্টের বক্তব্য অনুসারে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় শ্রী পূর্বাল ললিত একটি এক্সপার্ট টিম গঠন করবে যে এক্সপার্ট টিম সম্পূর্ণ বিষয়টি নজরে রাখবে আর এই এক্সপার্ট টিম প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটি করে থাকবে।
সেই এক্সপার্ট টিম ঠিক করবে ক্রমানুসারে তিনটে নাম সেই তিনটি নাম তাদের মুখ্যমন্ত্রীকে পাঠানো হবে তারপর সেই নাম মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পাঠাবেন রাজ্যপাল স্বাক্ষর করে তা ফেরত পাঠিয়ে দেবেন। এক্ষেত্রে রাজ্যপালের যদি কোন সমস্যা থাকে বা দ্বিমত থাকে তাহলে সেই নাম রাজ্যপাল সুপ্রিমকোর্টের কাছে পাঠাতে পারেন এবং সে ক্ষেত্রে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শিক্ষা মন্ত্রীর দাবি অনুসারে এই কোন কিছুই রাজ্যপাল করছেন না বরং একটা দুটো করে নাম তিনি সুপ্রিম কোর্টের কাছে পাঠাচ্ছেন সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী ঠিকঠাক দায়িত্ব পালন করছেন না সেই বিষয়টি উঠে আসে। এতে উপাচার্য নিয়োগের পদ্ধতি ধীর হয়ে যাচ্ছে সেই অধিকার রাজ্যপালের নেই এমনটাই মন্তব্য করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি আরো যোগ করেন যে এই আচার্যের অনধিকার চর্চার জন্য বিশ্ববিদ্যালয় গুলিতে বিভিন্ন শিক্ষামূলক কাজ পিছিয়ে পড়ছে এবং সুপ্রিম কোর্টের বক্তব্যের ওপর হস্তক্ষেপ করার অধিকার নেই যেখানে সুপ্রিম কোর্ট রাজ্যপালের থেকে মুখ্যমন্ত্রীকে বেশি ভরসা করছেন।







