বিজেপি মুখপাত্র তরুণ জ্যোতি তিওয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় কে মিশনা করে বলেছেন দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা নিয়ে। তার বক্তব্য যে ভারতবর্ষে এমন অনেক হিন্দু ধর্মের তীর্থস্থান রয়েছে। প্রথমেই আসে চারধাম যাত্রা অর্থাৎ কেদারনাথ বদ্রিনাথ গঙ্গোত্রী, যমুনেত্রী এই বদ্রীনাথ যাত্রা সত্য যুগের মহা তীর্থস্থান এরপর ক্রেতা যুগে তামিলনাড়ুর রামেশ্বরম, দ্বাপর যুগে দ্বারকা, এবং কলিযুগে পুরীর জগন্নাথ মন্দির একটি ঐশ্বরিক মাহাত্ম্য রাখে। এই মন্দির গুলোই অন্যভাবে নতুন করে অন্য স্থানে প্রতিষ্ঠা করা ধর্মীয় ভাবাবেগে আঘাত আনে।
তরুণ জ্যোতি তিওয়ারি বলেন, “পুরীর জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য এবং পবিত্রতা হিন্দু ধর্মের অগণিত ভক্তদের আস্থার কেন্দ্রবিন্দু। এই মন্দির শুধুমাত্র একটি স্থাপত্য নয়, বরং এটি ভগবান জগন্নাথের ঐশ্বরিক উপস্থিতি এবং শতাব্দী ধরে চলে আসা ধর্মীয় ঐতিহ্যের প্রতীক। একজন বিধর্মী, যিনি এই মন্দিরের ধর্মীয় মূল্যবোধ এবং ঐতিহ্য বুঝতে অক্ষম, নিজের খুশিমতো একটি মন্দির নির্মাণ করে সেটিকে পুরীর জগন্নাথ মন্দিরের নাম দিয়েছেন। এই কাজটি শুধু ঐতিহ্যের বিকৃতি নয়, বরং ভগবান জগন্নাথের প্রতি সরাসরি অবমাননা এবং হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত।
পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় যদি সেই আক্রোশ থেকে দীঘায় একটি মন্দির নির্মাণ করা হয়, তাহলে তা গভীর অসন্মানের প্রতিফলন। এটি মন্দিরের ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বকে হ্রাস করার প্রয়াস এবং হিন্দু সমাজের ধর্মীয় ঐক্যের উপর আঘাত। জগন্নাথ মন্দিরের সাথে যা শুধুমাত্র পুরীর স্থানীয় ধর্মীয় বিশ্বাস নয়, সমগ্র হিন্দু ধর্মাবলম্বীদের আবেগ জড়িত, সেই পবিত্রতার সাথে এমন আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এটি ভক্তদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করার সামিল এবং ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে একটি বড় ধরনের অবমাননা।”







