রাজ্যের মহিলাদের সামনে আসছে দারুণ সুখবর। জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার-এ এবার বড় পরিবর্তনের ঘোষণা করল রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর থেকে এই প্রকল্পে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি ঢুকবে ৩০০০ টাকা।
এর আগে সাধারণ মহিলারা মাসে ৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা ১০০০ টাকা করে পেতেন এই প্রকল্পে। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিমাণ বাড়িয়ে যথাক্রমে ১০০০ ও ১২০০ টাকা করেছিলেন। কিন্তু লোকসভা ভোটের আগে এবার আরও বড় পদক্ষেপ। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এবার থেকে তিনগুণ টাকা পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডারে।
তবে এই সুবিধা শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই পাবেন। শর্ত অনুযায়ী, যাদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, কেবল তারাই আবেদন করতে পারবেন। আবেদন করতে গেলে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। পাশাপাশি, সরকারি কর্মচারী মহিলারা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন না।
সরকারি নথি বলছে, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। ফলে নতুন ঘোষণা কার্যকর হলে বাংলার লক্ষ লক্ষ মহিলা সরাসরি উপকৃত হবেন। বিশেষজ্ঞদের মতে, শুরু থেকেই ভোটবাক্সে তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় হাতিয়ার হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার। এবার মাসিক ৩০০০ টাকার ঘোষণা নিঃসন্দেহে মহিলাদের কাছে আরও জনপ্রিয় করে তুলবে এই প্রকল্পকে।







