রাজ্য

ইডির নজরে এবার ম্যাজিশিয়ান! সিজিও কমপ্লেক্সে হাজির পি সি সরকার

কিছুদিন আগেই সল্টলেকের অরণ্যভবনে ইডি হানা দিয়ে প্রায় ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট সহ একাধিক নথি উদ্ধার করেছে ইডি আধিকারিকেরা।বনদপ্তরে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে তল্লাশি চালিয়েছিলেন আধিকারিকরা। এমনকি বনদপ্তরের অফিসটি ঘিরে ফেলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীতে।

আর এবার ইডির নজরে ইডি দফতরে হাজিরা দেওয়ার নোটিস দেওয়ার পর শুক্রবার সকালেই সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন তিনি এবং তার মেয়ে। সূত্রের খবর, একটি চিটফান্ড সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা হয়েছে। এছাড়াও টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলায় সিবিআই তল্লাশি চালিয়েছিল পি সি সরকারের বাড়িতে। এবার কেন্দ্রীয় সংস্থার দফতরে তলব করা হয়েছে তার বয়ান রেকর্ড করার জন্য।

সিবিআই প্রথম টাওয়ার গ্রুপ নিয়ে তদন্ত শুরু করার পর ওই কেন্দ্রীয় সংস্থার তরফে পি সি সরকারের মুকুন্দপুরের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। পরবর্তীকালে ওই মামলায় তদন্তভার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নেওয়ার পর সম্প্রতি টাওয়ার গ্রুপের কর্ণধার রমেন্দু চট্টোপাধ্যায়কে ইডি নিজের হেফাজতে নেয় এবং পি সি সরকারকে তলব করে।

অভিযোগ, চিটফান্ড সংস্থার কাছ থেকে একাধিকবার টাকা নিয়েছিলেন পি সি সরকার। ঠিক কী কারনে এই টাকা নেওয়া হয়েছিল? তা জানতে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। সূত্র মারফত খবর, পি সি সরকারের সঙ্গে একটি রেস্তোরাঁর জন্য টাওয়ার গ্রুপের সঙ্গে চুক্তি হয়েছিল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.