গোপাল বিশ্বাস ঃ-নদীয়া- পঞ্চায়েত কার্যালয়ে গঙ্গাজল ও গোবর জল দিয়ে শুদ্ধিকরণের মধ্যে দিয়ে পঞ্চায়েত ভবনে প্রবেশ করল নবনির্বাচিত বিজেপি প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা।
এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের তালদহ মাজদিয়া গ্রাম পঞ্চায়েত।
জানা যায় ২২টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েত, যা বীগত ১৫ বছর ধরেই দখলে ছিল তৃণমূলের। এরপর ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি ২২ টি আসনের মধ্যে ১২ টি আসন দখল করে। তৃণমূলের ঝুলি তে যায় ১০টি আসন। ২২ টির মধ্যে বারোটিতে জয়লাভ করে পঞ্চায়েত বোর্ড দখল করে বিজেপি।
আগামী দিনে পঞ্চায়েত এলাকায় সাধারণ এলাকাবাসীদের স্বার্থে উন্নয়নকে ঢেলে সাজানোর অঙ্গীকার বদ্ধ হয়ে তারা।
পাশাপাশি বিজেপির দাবী বীগত দিনে এলাকাবাসী সঠিক নাগরিক পরিষেবার কিছুই পায় নি। এমনকি এলাকায় হাইমাস লাইটের ব্যবস্থা থাকলেও তার উজ্জ্বল আলো এখনো পর্যন্ত জ্বলতে দেখেনি এলাকাবাসীরা।
তাদের আরও অভিযোগ এলাকা বাসী পঞ্চায়েতের নুন্যতম সরকারি সূযোগ সুবিধা টুকুও পায় নি, একেবারে পাপ ও
কলঙ্ককে ভরিয়ে তুলেছিল তৃণমূল পরিচালিত বোর্ড। তাই পুরনো দিনের সব কলঙ্ককে মুছে ফেলতে গঙ্গাজল ও গোবর দিয়ে পঞ্চায়েত ভবন পরিষ্কার করার ভাবনা বা কর্মসূচী নেওয়া হয়েছে।







