দেশবিদেশ

আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে হুঙ্কার পাকিস্তানের

সম্প্রতি অপারেশন সিঁদুরের আবহাওয়ায় ভারতের কাছে মুখ পুড়িয়েছে পাকিস্তান। তারপরেও শান্ত হয়নি ইসলামাবাদ। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষকে হুঙ্কার ছাড়লো পাকিস্তানের সেনাপ্রধান।

বর্তমানে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বেশ টালমাটাল। রাশিয়ার থেকে কম মূল্যে তেল নেওয়ায় ভারতকে কোণঠাসা করতে তৎপর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট। যার জন্য ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে, বাড়তি সুবিধে পাকিস্তানকে। সেই কারণে অস্বস্তি তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। তবে আমেরিকা ভারতের দূরত্ব তৈরি করলেও কাছে টেনে নিয়েছে ইসলামাবাদকে। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন সফরে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধানে আসিম মুনির।

সেই সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফ্লোরিডায় একটি ডিনারে অংশ নিয়েছেন। পাশাপাশি নিজেদের দেশ বলেও ভারতকে হুশিয়ারি দিয়েছেন। এমনকি সিন্ধু জলচুক্তির সমালোচনা করে ভারতীয় বাঁধ ভেঙে দেওয়ার হুমকিও দেন তিনি।

এপ্রসঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির জানিয়েছেন, ‘আমরাও পারমানবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি, আমরা ধ্বংস হয়ে যেতে চলেছি, তাহলে আমরাও অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব। সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আর আমাদের দেশের ক্ষেপণাস্ত্রেরও অভাব নেই’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.