ক্রাইম

স্ক্রু ড্রাইভার দিয়ে নৃশংস অত্যাচার। প্রেমিককে খু*ন কিশোরীর

স্বামী-স্ত্রী মিলে স্ক্রু ড্রাইভার, প্লাস দিয়ে নৃশংসভাবে খুন করল স্ত্রী-র প্রেমিককে। এমনকী হাত-পা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাটি উত্তরপ্রদেশের সাম্ভল জেলার।

স্বামী-স্ত্রীকে পুলিস আটক করেছে ৪৫ বছর বয়সী আনিসকে নির্যাতন ও খুনের অভিযোগে। অভিযুক্ত দম্পতির নাম রইস আহমেদ ও স্ত্রী সিতারা। অভিযোগ খুনের আগে স্ক্রু ড্রাইভার ও প্লার্সের মতো যন্ত্র দিয়ে নৃশংসভাবে নির্যাতন করেছিলেন সেই দম্পতি।

মৃতের পরিবারের দাবি, কয়েক বছর আগে রইস আহমেদ ও তাঁর স্ত্রী সিতারাকে ৭ লক্ষ টাকা দিয়েছিল আনিস। সম্প্রতি তাঁর বিয়ে ঠিক হওয়াই, সেই টাকার প্রয়োজন ছিল। যা চাইতে বাড়িতে গিয়েছিল সে। অভিযোগ, সেখানেই প্রথমে তাঁকে বেধড়ক মারধর করা হয়, হাত-পা ভেঙে দেওয়া হয়, পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং তারপর চলে আরও নির্যাতন।

পুলিস সুপার রাজেশ কুমার শ্রীবাস্তব জানান, জিজ্ঞাসাবাদের সময় পুলিস জানতে পারে আনিস ও সিতারার মধ্যে সম্পর্ক ছিল। আরও জানান, “রইস ও সিতারা মিলে আনিসকে হত্যার পরিকল্পনা করে, তাকে বাড়িতে ডেকে আনে এবং পরে খুন করে।” শনিবার রাতের দিকে পুলিস হত্যাকাণ্ডের খবর পায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.