শুধু মনোজিৎ মিশ্র নন , কলেজ – বিশ্ববিদ্যালয়গুলিতে এমন ‘ দাদা ‘ কালচার চলে আসছে বরাবরই , আর একথা সাফ জানালেন খোদ তৃণমুলেরই এক পরিচিত মুখ ! রাজন্যার এই মন্তব্য , রীতিমতো রাজ্য রাজনীতির পারদ বেড়েছে ।
তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন মুখ , খোদ প্রশ্ন তুলেছেন , দলের শীর্ষ নেতৃত্বের কেউ কি এই ‘দাদা’ কালচারের বিষয়ে জানতো না? এতদিন ধরে এই কালচার চলছিল , সেটা কি সত্যিই কেউ জানতো না ? নাকি এমন অসংখ্য ‘মনোজিৎ’-এর মতো আরো অনেক দাদা কে ইচ্ছা করেই উপেক্ষা করা হচ্ছিলো ?
রাজন্যার কথায় , “দল জানতই না—এমনটা কী করে সম্ভব? এই দাদাগিরি, এই নিপীড়নের সংস্কৃতি বহুদিন ধরে চলছিল। আজ একজন ধরা পড়ায় সবাই চমকে উঠছে। কিন্তু এমন লোক তৃণমূলের অন্দরেই আরও আছে।” রাজন্যার এই মন্তব্যে দলের ভাবমূর্তি বড়োসড়ো ধাক্কা খেতে পারে বলে অনুমান বিশ্লেষকদের।







