দেশশিক্ষা

‘ব্যাক বেঞ্চার্স’ শব্দে ইতি: কেরলের স্কুলে বৈপ্লবিক শ্রেণীকক্ষ পরিবর্তন মালয়ালম ছবির প্রভাবে

স্কুল-কলেজের পরিচিত শব্দ ‘ব্যাক বেঞ্চার্স’ এতদিন যেন পিছিয়ে থাকা, দুষ্টু কিংবা অনমনীয় ছাত্রছাত্রীদের প্রতিচ্ছবি ছিল। শিক্ষকের নজরের বাইরে থাকা, ক্লাসে কম অংশগ্রহণ এই সব অভিযোগই যেন আঁকা হত এই তকমার চারপাশে। তবে এবার কেরলের একাধিক বিদ্যালয়ে এ ধারণার আমূল বদল ঘটেছে।

এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে মালয়ালম চলচ্চিত্র ‘স্থানার্থী শ্রীকুট্টন’। পরিচালক বিনেশ বিশ্বনাথনের এই ছবির ক্লাইম্যাক্স দৃশ্যই চোখ খুলে দিয়েছে অনেক শিক্ষকের। চারজন দুষ্টু স্বভাবের ছাত্রকে ঘিরে আবর্তিত কাহিনি শেষ পর্যন্ত সমাজে এমন প্রশ্ন তোলে, যার উত্তর খুঁজতে গিয়ে কিছু স্কুল কর্তৃপক্ষ শ্রেণীকক্ষের পুরো বিন্যাসই বদলে ফেলেন। ফলে কেরলের ভালাকম, ত্রিশুর, কন্নুর, পালাক্কড়, আন্দুর–সহ একাধিক জায়গার স্কুলে আজ আর ‘ব্যাক বেঞ্চার’ বলে কিছু নেই। কারণ শ্রেণীকক্ষে আর কোনও পিছনের বেঞ্চই নেই। বদলে বেঞ্চ সাজানো হয়েছে অর্ধবৃত্ত বা ‘U’ আকৃতিতে, যাতে প্রতিটি পড়ুয়া শিক্ষকের সমান দৃষ্টিসীমায় থাকে।

এই অভিনব পদ্ধতিতে শিক্ষক-শিক্ষিকারা প্রতিটি পড়ুয়ার ওপর সমান মনোযোগ দিতে পারছেন, আর ছাত্রছাত্রীরাও নিজেদের অভিব্যক্তি প্রকাশে আগ্রহী হচ্ছে। ফলে গড়ে উঠছে অংশগ্রহণমূলক এবং সমতাভিত্তিক এক শিক্ষাব্যবস্থা। চলচ্চিত্রের প্রভাব যে সমাজে বাস্তব পরিবর্তন আনতে পারে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই উদ্যোগ। সামাজিক মাধ্যমে শ্রেণীকক্ষের ছবি শেয়ার করে পরিচালক নিজেও এই উত্তরণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.