নিজস্ব সংবাদদাতা :-পারিবারিক “জমি বিবাদ” কে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুপক্ষের ৪ জন জখম হয়েছে। ঘটনাস্থল থেকে জখমদের দ্রুত পূর্বস্থলী ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে জিয়ারুল শেখ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া বাহাউদ্দিন শেখ ও মোজাফফর শেখ কে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। অপর পক্ষে জখম ব্যক্তির নাম কমলউদ্দিন শেখ। সে পূর্বস্থলী ব্লক হাসপাতালে চিকিৎসাধীন।সোমবার দুপুর দেড়টা নাগাদ সংঘর্ষের ঘটনাটি ঘটে পূর্বস্থলী থানার বাবুইডাঙা গ্রামে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন হাসপাতাল চত্তরেই দুই পক্ষ বাদানুবাদে জড়িয়ে পড়ে।
জানাগিয়েছে, বাবুইডাঙা গ্রামে একই পরিবারের ৭ ভাইয়ের মধ্যে পারিবারিক জমির সীমানা নিয়ে মতোবিরোধ চলছিলো। সোমবার দুপুর নাগাদ তা তীব্র আকার ধারণ করে। ধারালো অস্ত্র, লোহার রড় নিয়ে একপক্ষ, অপর পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। মারাত্মক জখম হয় জিয়ারুল শেখ, বাহাউদ্দিন শেখ ও মোজাফফর শেখ। পাল্টা মারে জখম হয় কমলউদ্দিন শেখ।







