‘পশ্চিমবঙ্গে বিস্ফোরণ কোনও নতুন ব্যাপার নয়। লোকে দীপাবলি বা সংক্রান্তিতে বোমা ফাটায়। আমরা সারা বছর ফাটাই। মুখ্যমন্ত্রী সেটা নিয়ে কিছু বলবেন না।’ দত্তপুকুরে বোমা বিস্ফোরণের ঘটনায় এবার মুখ্যমন্ত্রীর প্রতি বিস্ফোরক মন্তব্যে সামিল হলেন দিলীপ ঘোষ।
দিলীপের সংযোজন, ‘সব জানে কেউ ভয়ে বলেনি। পুলিসকে বললে পুলিস উল্টো কেস দিয়ে দেয়। পুলিস টাকা নেয়, নেতারা টাকা নেয় আর দিনের পর দিন এই অবৈধ বিপদজনক কাজ চালায়। আজ যখন এই ধরনের বিস্ফোরণ হচ্ছে মানুষের মাথা ঘুরে যাচ্ছে। সবার ভয় হচ্ছে কী জানি আমাদের পাড়াতেই কারখানা আছে নাকি কখন বোমা ফাটবে! যত দিন যাচ্ছে বড় বিস্ফোরণ হচ্ছে। আর মাননীয়া এই ব্যাপারে চুপ আছেন।’
এখানেই শেষ নয়। দিলীপ ঘোষ আরও বলেন, ‘কী করে এটা হতে পারে? এরকম একটা গুরুত্বপূর্ণ সেন্সেটিভ জায়গাতে! এই যে দিনের পর দিন বছরের পর বছর ওখানে দেশবিরোধী-সমাজবিরোধী ক্রিয়া-কলাপ চালাচ্ছে, তা কী করে সম্ভব হচ্ছে? এখানে সরকার নেই ? এখানে দায়িত্ব নেই হাজার হাজার স্টুডেন্টকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছে ওরা। এটা মমতা ব্যানার্জিকে স্টেপ নিয়ে দেখাতে হবে। উনি বড় বড় কথা বলেন। একটা কিছু করার মরদ ওনার নেই। একটা লাঠি চালাতে পারেনা, একটা এফআইআর নেন না। তাই সারা দেশ থেকে দুষ্কৃতরা বিদেশ থেকে আসে উগ্রপন্থীরা এখানে।’ যা নিয়ে তরজা ইতিমধ্যেই শুরু।







