রাজ্য

আর দু’দিন সময়, বিপুল বাজেট, ৫০ হাজার বাড়ির অনুমোদন কীরূপে সম্ভব? চিন্তায় রাজ্য

‘প্রধানমন্ত্রী আবাস যোজনার’ আওতায় বাড়ি প্রস্তুতের তালিকায় অনুমোদন দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নির্দেশ, ৩১ জানুয়ারি পর্যন্ত আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির তালিকায় জেলাস্তরে অনুমোদন দেওয়া যাবে। তবে এখনও অনেক জেলায় ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এই প্রদঙ্গে ফের জেলাগুলিকে সতর্কবার্তা দিল নবান্ন।

প্রসঙ্গত, ২০১৫ সালে ভারত সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনার সূচনা করা হয়। EWS/LIG/MIG ক্যাটাগরির একাধিক মানুষের আশ্রয়ের ব্যবস্থা করতেই এই যোজনা শুরু করে সরকার। যোজনার বাস্তবায়ন করে কেন্দ্রীয় গৃহায়ণ ও শহর বিষয়ক মন্ত্রক। আগের বছরের মার্চ মাসের মধ্যে এই যোজনার সুবিধা প্রাপকদের পাকা বাড়ি দেওয়াই এর উদ্দেশ্য ছিল।

উল্লেখ্য, বাংলায় মোট ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮টি বাড়ির অর্থ বরাদ্দ করার কথা কেন্দ্রের। শুরুতে ঠিক ছিল বাইশের ৩১ ডিসেম্বরের মধ্যে এই বাড়ির অনুমোদনের কাজ শেষ করতে হবে রাজ‌্য সরকারকে। কিন্তু দিনকয়েক আগে কেন্দ্রের তরফে রাজ‌্যকে চিঠি দিয়ে সেই সময়সীমা একমাস বাড়ানো হয়। নবান্নের আধিকারিকদের কথায়, প্রায় ৫২ হাজার বাড়ির অনুমোদন এখনও বাকি। যা এইটুকু সময়ের মধ্যে করা অসম্ভবের পর্যায়ে চলে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.