নিজস্ব সংবাদদাতা : আর মাত্র কিছুদিনের অপেক্ষা। সামনেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ‘ জাওয়ান ‘। মুক্তির আগেই গড়ে তুলবে এক নতুন নজির। এবার নিয়মিত নিয়ম ভাঙছে মুম্বাইয়ের সিনেমাহল ‘গেইটি গ্যালাক্সি’ ।
‘জাওয়ান’ মুক্তিপর্ব শুরু হয়েছে জোর কদমে। সাধারণত কোন সিনেমা হলে সকাল ৯ টা থেকে শো শুরু হয় ।কিন্তু জাওয়ান ক্ষেত্রে এর শোকে আরো এগিয়ে যাওয়া হয়েছে। সকাল ছয়টা থেকে এই সিনেমা হলে দেখতে পাওয়া যাবে এই সিনেমাটি। পাঠান রিলিজ হওয়ার সময় সিনেমা হলের প্রথম শো সকাল ন’টায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু এবারে সেই ইতিহাসের এই রদবদল হলো। প্রথমবার কোন সিনেমা সকাল ছটার শো এর জায়গা পেয়েছে। এই নতুন মোড় কিছু তা দক্ষিণের নিয়মকে অনুসরণ করে, করা হয়েছে। আর এই সমস্ত তথ্যটি প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের ইনস্টাগ্রাম পেজে।
সবকিছুর মাঝে গতকাল শাহরুখ খান আর এক নতুন ধামাকা নিয়ে আসে তার নতুন সিনেমার মাধ্যমে। সোমবার সকালেই জাওয়ান সিনেমার ট্রেলার দেখে জনগণের উত্তেজনার পারদ উঠেছে ঊর্ধ্বে। আর মাঝেই গতকাল অর্থাৎ মঙ্গলবার জাওয়ানের নতুন সিনেমার গান রিলিজ করে। গানটির ভিডিও শাহরুখ খান ইনস্টাগ্রাম এ পোস্ট করেন।







