নিজস্ব সংবাদদাতা: আজ বুধবার দেশ জুড়ে মহাসমারোহে পালিত হলো রাখিবন্ধন বা রাখি পূর্ণিমা তিথি। যেখানে তুলো, সুতো, কাগজ সহ বিভিন্ন উপকরনের রাখির পসরা ছিল সর্বত্রই, তবে নদীয়ার নবদ্বীপে এসবের পাশাপাশি প্রচলিত আছে রজনীগন্ধা সহ বিভিন্ন ফুলের রাখির।
আর বুধবার রাখি পূর্ণিমার দিন সকাল থেকেই নবদ্বীপ শহরের পোড়ামাতলা সহ বিভিন্ন এলাকায় কাগজ, তুলো, সুতো সহ বিভিন্ন রকমের রাখির পাশাপাশি ফুলের দোকানে ছিল ক্রেতাদের উপচে পড়া ভীড় ফুলের রাখি কেনার জন্য।
তবে বিক্রেতাদের দাবী রজনীগন্ধা ফুলের দাম এবছর চারশো টাকা কেজি দরে কিনতে হয়েছে, সাথে বিভিন্ন উপকরনের দামেও ঘটেছে বৃদ্ধি, ফলে এবছর কিছু টা বৃদ্ধি পেয়েছে ফুলের রাখি, তারা জানায় এবছর ফুলের রাখি প্রতি পিস পঁচিশ, টাকা তিরিশ টাকা দরে বিক্রি হচ্ছে,
বিক্রেতারা আরও জানান মূল্য বৃদ্ধি তে ক্রেতাদের চিন্তার ভাজ পড়লেও বছরে একটা দিন দাদা- ভাইদের জন্য কেউ আবার তাের আরাধ্য দেবতার জন্য ফুলের রাখি এই দামে কিনতে পিছুপা হচ্ছে না, চাহিদা যথেষ্ট ভাল আছে।
তবে রাখি পূর্ণিমা বা রাখিবন্ধন উৎসব নিয়ে রয়েছে নানা মত বা কথা,বঙ্গভঙ্গের আইনের বিরুদ্ধে প্রতিবাদে ১৯০৫ সালের ১৬ই অক্টোবর রবি ঠাকুর বাংলায় প্রচলন করেন রাখিবন্ধনের, যা আজও সম্প্রিতির বন্ধনের মাধ্যমে পালিত হয়।আবার অর্বাচীন পুরাণ মতে শ্রাবণী পূর্ণিমার দিন রাজ পুরোহিত রাজার হাতে বেঁধে দিতেন একটি সুতো, যার অর্থ ছিল প্রজাদের রক্ষা করার প্রতিশ্রুতি। এভাবেই শুরু হয় রাখিবন্ধন।
আবার কথিত আছে শিশুপাল বধের সময় সুদর্শন চক্রে শ্রীকৃষ্ণের হাতের কনিষ্ঠা কেটে যায়। দ্রৌপদী তাঁর কাপাস তুলোর সুতোর তৈরি শাড়ির আঁচলের অংশ ছিঁড়ে তাঁর হাতে বেঁধে দেন। সেই প্ৰচলন হয় সুতোর বন্ধন বা রাখি বন্ধন।






