সামনেই রঙের উৎসব। ২৫ মার্চ রঙের চাদরের মুরবে সারা বঙ্গ। তবে রঙের উৎসবের আগেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেলো মথুরা বাসীদের সাথে।
মথুরার বরসনা মন্দিরে প্রাক- হোলি অনুষ্ঠান চলাকালীন দর্শনার্থীদের ভিড়ের চাপে ভেঙে পড়ে সেখানকার রেলিং। মন্দিরের দরজা খোলার অপেক্ষায় যখন অপেক্ষা করছিলেন হাজারো দর্শনার্থীরা , সেই সময় ভেঙে পড়ে রেলিং। রেলিং ভেঙে পড়ায় অপেক্ষারত মানুষেরা একে একে পরে যেতে থাকেন। ঘটনাটি ঘটার পর আহত হন কম পক্ষে ২০ জন দর্শনার্থী







