রাতের অন্ধকারে চুরি মাছের দোকান থেকে ইলিশ,ডিম,মাছ সবই।বাঁকুড়া শহরে এই অভাবনীয় ঘটনা।পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত মাছ এবং ডিমের দোকান সহ মোট চারটি দোকানে এই চুরি।স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান চক বাজারের ব্যবসায়ীরা।পরে রাতে তাঁরা জানতে পারেন দোকানের তালা ভাঙা হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁরা সেখানে আসেন। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখতে পারেন ডিম, মাছ সবকিছু নিয়ে চলে গেছে চোর।
মাথায় হাত মাছ ব্যবসায়ী মনসা ধীবরের। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি ইলিশগুলো গচ্ছিত করে রেখেছিলাম। সপ্তাহান্তে ইলিশের বেশ চাহিদা থাকে। দামও ভালো পাওয়া যায়। কিন্তু, কী ভাবে যে চোর টের পেল! একটা মাছও ছাড়েনি। সব কিছু নিয়ে গিয়েছে।’
অন্যদিকে, ডিম ব্যবসায়ী শেখ মেহের আলি জানান ‘দীর্ঘ সময় ধরে পরপর চারটি দোকানে লুঠপাঠ চালিয়েছে। আমার দোকান থেকে নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র খোয়া গিয়েছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের স্বার্থে পুলিশি নিরাপত্তা বাড়ানো এবং সিসিটিভি লাগানোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।’







