গত মাসে ১১১ টি মশলা উৎপাদনকারী সংস্থার লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের কোম্পানি থেকে মশলা উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে এফএসএসএআই।
সিঙ্গাপুর এবং হংকং- এর বেশ কয়েকটি পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশক ইথিলিন অক্সাইড পাওয়া গিয়েছে। এরপর, জনপ্রিয় ভারতীয় মশলা ব্রান্ড MDH প্রাইভেট লিমিটেড এবং এভারেস্ট ফুড প্রোডাক্ট প্রাইভেটকে তাদের মশলা বিক্রি করতে নিষিদ্ধ করা হয়েছে।
রিপোর্ট অনুসারে জানা যায়, মশলার নমুনা সংগ্রহ প্রক্রিয়াটি এখনো চলছে । FSSAI ইতিমধ্যেই সারা দেশের মধ্যে ৪,০০০ টির বেশি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। FSSAI এর অনুমান, পরবর্তীকালে আরো বিভিন্ন ব্র্যান্ডের তৈরি পণ্যে ভেজাল পাওয়া যেতে পারে। এই সমস্ত নমুনাগুলির মধ্যে রয়েছে এভারেস্ট, MDH, ক্যাচ এবং বাদশা-এর মতো সুপরিচিত ব্র্যান্ডের পণ্য।
নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যেই ২,২০০ টি নমুনা পরীক্ষা করেছে। যার মধ্যে ১১১ টি মশলা প্রস্তুতকারক সংস্থা পণ্যের মৌলিক মান মানতে ব্যর্থ হয়েছে। এই ধরনের মশলা প্রস্তুতকারক সংস্থার লাইসেন্স অবিলম্বে বাতিল করে দেওয়া হয়েছে এবং তাদের উৎপাদনও বন্ধ করে দেওয়া হয়েছে।







