দোরগোড়ায় পঞ্চায়েত। দিদির সুরক্ষাকবচ নিয়ে গ্রামে গ্রামে হাজির হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, সাংসদ-সহ বিধায়করা। অন্যদিকে, আবার গতকাল অর্থাৎ শনিবার কেশপুরের জনসভা থেকে লোকসভা নির্বাচনে জয়ের ডাকে সামিল হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটাল ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ৩ লক্ষের ব্যবধানে জয়লাভ চান তিনি।
অপরদিকে, পঞ্চায়েত নির্বাচনের কাজ সম্পন্ন করতে আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবি তোলে গেরুয়া দল। তৃণমূলের আবার বক্তব্য, লোকসভা, বিধানসভা ভোটের পরবর্তীতে বিজেপির জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাঁড়াননি। বিজেপি পঞ্চায়েত নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় অপপ্রচারের চেষ্টা করছে। তরজা অব্যাহত।
এবার নয়া তৃণমূল প্রসঙ্গে আত্মবিশ্বাসী সুর শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। তাঁর কথায়, ‘কোনও দাদাকে ধরে টিকিট পাওয়া যাবে না। কোনও দাদা হসিমউদ্দিনের কথা আপানাদের বলেছিল বলে মনে হয় না। এটাই হল নতুন তৃণমূল… কোন এলাকায়, কোন প্রধান, কী কাজ করছেন, আমি সব খবর রাখি।’







