রাজনীতিরাজ্য

ফের জেল হেফাজতে কেষ্ট, সিবিআইয়ের পেশ করা তথ্য দেখে হতবাক বিচারপতি

গরুপাচারকাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ২২ ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। শুক্রবার তদন্তে অগ্রগতির কথা জানিয়ে আদালতে একটা সিডি পেশ করে সিবিআই। সেই সিডি দেখে বিচারপতির মন্তব্য, ‘আমি বিস্মিত। ২০ বছরের চাকরিজীবনে এই ধরণের তথ্য কোনওদিন দেখিনি।’

ইডি অনুব্রতর সম্পত্তির বিষয়ে বিস্ফোরক তথ্য প্রদান করেছে। ইডি জানিয়েছে, শুধু বীরভূম বা বোলপুরে নয়, কেষ্টর বিপুল সম্পত্তি রয়েছে রাজ্যের বাইরেও। বিহার এবং ঝাড়খণ্ডে বিনিয়োগ করেছেন অনুব্রত। গরুপাচারের কালো টাকা এসব সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

সময়সীমা শেষ হওয়ার পরবর্তীতেও আজ দুপুরে আসানসোল আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। সেই সময় আদালতের ভিতরে অনেকে ছিলেন। এদিন অনুব্রতর জামিনের আবেদন জানাননি তাঁর আইনজীবী। তবে দু’টি আবেদন করেন, ভোলেব্যোম রাইস মিলের যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয় সেই অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি, অনুব্রতর যে ২টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো ফেরানোর আর্জি জানানো হয়ে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.