কালনাগিনী সাপ উদ্ধার হলো দিনহাটায়। শুক্রবার দিনহাটা শহরের মদনমোহন বাড়ির সংলগ্ন একটি নার্সিংহোমের কাছ থেকে এই সাপটি উদ্ধার হয়। এদিন এই সাপ উদ্ধার কি ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, এদিন সাপটি এলাকায় ঘোরাঘুরি করছিল। কালনাগিনী সাপ দেখে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। খবর দেওয়া হয় সর্প প্রেমিকের। খবর পেয়ে ওই সর্প প্রেমি তানিয়া চক্রবর্ত্তী ছুটে এসে বেশ কিছুক্ষণ চেষ্টার পর সাপটিকে উদ্ধার করে।
সর্পপ্রেমি তানিয়া চক্রবর্ত্তী জানান, সাপ সমাজের বন্ধু। বাস্তু তন্ত্রের ভারসাম্য বজায় রাখে। সাপকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এদিন সাপটিকে উদ্ধার করে পাশের জঙ্গলে ছেড়ে দেয় সর্পপ্রেমি তানিয়া।







