রাজ্য

সিসিটিভি বসানোর জায়গা নিয়ে পড়ুয়াদের ‘ আবদার ‘ মানতে নারাজ অস্থায়ী উপাচার্য !

নিজস্ব সংবাদদাতা : যাদবপুরকাণ্ডে ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে পড়ুয়া ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মধ্যে একাধিক মতবিরোধ শুরু হয়েছে। ক্যাম্পাসে ঠিক কোন জায়গায় সিসিটিভি লাগানো হবে তা নিয়ে কর্তৃপক্ষ এবং ছাত্রদের মধ্যে এক রণক্ষেত্র তৈরি হয়েছে। শনিবার সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ জানালেন, ছাত্রদের আবদার মেনে নেওয়া হবে না।।

শনিবার উপাচার্য বলেন, “সিসিটিভি কোন জায়গায় বসবে, তা যাঁরা লাগাবেন এবং নিরাপত্তা আধিকারিকেরা ঠিক করবেন।’’ ছাত্রদের আবদার নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এই ধরনের আবদার করলে কাজ করা মুশকিল।” এই প্রসঙ্গে তাঁর সংযোজন, “কাজ তো করতেই হবে, তাই আবদার মানা হবে না।” সিসিটিভি লাগানোর বিষয় নিয়ে তিনি জানান যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা যত দ্রুত সম্ভব, কাজ করবে বলেছে। এ ভাবে সময় বেঁধে দেওয়া যায় না বলেও জানিয়েছেন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাণ্ডে শুক্রবার স্টেক হোল্ডার’বৈঠকে ছাত্রছাত্রীরা দাবি করেন যে সিসিটিভি ক্যামেরা ঠিক কোন জায়গায় লাগানো হচ্ছে তা জানাতে হবে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের উপর কারা নজরদারি চালাচ্ছে সেটাও তাদের জানাতে হবে।রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু শুক্রবার জানিয়েছিলেন, সব পক্ষের লিখিত মতামত পড়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন উপাচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.