নিজস্ব সংবাদদাতা : ২০২০ সালের সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর একটি নাম বারবার সকলের সামনে উঠে এসেছিল। সেটি হল রিয়া চক্রবর্তী। সুশান্ত সিংয়ের সঙ্গে তার ফ্ল্যাটে লিভিনে থাকতেন রিয়া। এমন ও অভিযোগ উঠেছে যে সুশান্তের মৃত্যুর পিছনে তার হাত রয়েছে। এমনকি মাদক মামলায় তিনি জেলেও গেছেন। অবশ্য তারপরে জামিনের দ্বারা মুক্তি পেয়েছে বহু সময় হলো।
সূত্রে খবর, সুশান্ত সিং এর পর জানা গিয়েছিল রিয়া নাকি বান্টি সচদেবের সঙ্গে প্রেম করছেন। কিন্তু এখন জানা যাচ্ছে যে এই সবকিছুই অতীত। রিয়া বর্তমানে শিল্পপতি নিখিল কামাত এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। নিখিল কামাত, যে প্রাক্তন মিস ইউনিভার্স মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক ছিলেন। তার সাথে প্রেমে বিচ্ছেদ হওয়ার পরে রিয়ার সাথে সম্পর্কে জড়ায় নিখিল কামাত।
একদিকে যেমন নিখিল মানসী একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে। নিখিল এবং রিয়া ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করা শুরু করে। তাদের প্রেমের ব্যাপারে খবর চারপাশে ছড়িয়ে পড়েছে। কি রিয়া নিখিলের সাথে লিভিং এ রয়েছে। সবকিছুর মধ্যেও এই সব বিষয়ে মুখ খোলেননি রিয়া।
প্রসঙ্গত সুশান্ত সিংয়ের মৃত্যুর পর রিয়ার দিকে একাধিকবার ভয়ংকর অভিযোগ উঠে আসে।এমনকি সুশান্তকে নিয়মিত মাদক দেওয়ারও অভিযোগ ওঠে রিয়ার বিরুদ্ধে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ৮ সেপ্টাম্বর মাদক যোগের অপরাধে রিয়াকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।তারপর থেকে রিয়ার ঠিকানা ছিল বাইকুল্লা জেল। পরে জামিনে মুক্তি পান রিয়া চক্রবর্তী।







