রাজ্য

কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা বন্ধ কেন ? রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট !

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় প্রকল্পগুলির সুব্যবস্থা থেকে রাজ্যবাসীদের বঞ্চিত করার জন্য হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন বিজেপির সুকান্ত মজুমদার।তাঁর বক্তব্য, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রকল্প থেকে বাংলার মানুষকে বঞ্চিত করার জন্য ‘কমন সার্ভিস সেন্টার’ (সিএসসি) বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।তার জন্য উচ্চ আদালত রাজ্যের কাছে হলফনামা চাইল। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করলেও তা কেন্দ্রীয় ব্যবস্থার সমকক্ষ নয়। কেন কেন্দ্রীয় বিষয় থেকে সাধারণ মানুষকে দূরে রাখা হয়েছে সেই জন্য ১৫ দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার কথা বলেছে আদালত।

সোমবার এই প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘কেন্দ্রীয় সুবিধা বন্ধ করে রাজ্য যে ‘বাংলা সহায়তা কেন্দ্র’ তৈরি করেছে, তার কাজ আদালতের কাছে স্পষ্ট নয়। রাজ্যের এমন পদক্ষেপের কারণ আদালতের কাছে পরিষ্কার নয়।’’প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘মামলকারী গত তিন বছরে আদালতে এলেন না। এত দেরি করে কেন এলেন? উনি তো সাংসদ, সংসদে বলতে পারতেন।’’

বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছিলেন, এর ফলে প্রায় দেড় লক্ষ্য মানুষ তাদের কাজ হারিয়েছে। প্রায় ২০০টি কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পেতেন । কেন্দ্রীয় সরকারের প্রকল্পে মানুষকে সহযোগিতা করার জন্য পঞ্চায়েত স্তরে সিএসসি চালু করেছিল। এর মাধ্যমে পঞ্চায়েত অফিসে গিয়ে ই-সার্ভিসের মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ-সুবিধা জানতে পারতেন গ্রামীণ মানুষ। ২০২০ সালে রাজ্য ওই পরিষেবা তুলে দেয়। পরিবর্তে ‘বাংলা সহায়তা কেন্দ্র’ নামে একটি ব্যবস্থা চালু করেছে নবান্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.